1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

এইচএসসি ব্যাচের পুনর্মিলনী ও পিকনিক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

শৈশবের বন্ধুত্ব, স্কুল-কলেজের অসংখ্য স্মৃতি আর দীর্ঘদিনের বিচ্ছিন্নতার পর আবারও একত্রিত হলেন একটি এইচএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।গতকাল শুক্রবার ২৯শে মে তারিখে এক আনন্দঘন পরিবেশে ছোট পরিসরে অনুষ্ঠিত হয়েছে ব্যাচের পুনর্মিলনী ও পিকনিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে ব্যাচের ছেলে-মেয়েরা একসঙ্গে মিলিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মব্যস্ত জীবনের নানা ব্যস্ততার মাঝেও দীর্ঘদিন পর বন্ধুদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিক নয়ন রায় বলেন, “অসমাপ্ত বন্ধুত্বের গল্প নিয়ে আমরা স্কুল থেকে কলেজ পর্যন্ত একসঙ্গে পথ চলেছি। এরপর জীবনের প্রয়োজনে সবাই ছড়িয়ে পড়েছি বিভিন্ন জায়গায়। হঠাৎ করেই পরিকল্পনা হলো আবারও একটি দিন শৈশবের স্বাদ নেওয়ার। কোনো আনুষ্ঠানিকতা নয়, শুধুই ভালোবাসার টানে আমরা আবার এক জায়গায় হতে পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
দিনব্যাপী আয়োজনে ছিল আড্ডা, স্মৃতিচারণ, খেলাধুলা, ফটোসেশন ও সাংস্কৃতিক পরিবেশনা। অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার উদ্যোগ নেওয়া হবে।
বন্ধুত্ব, ভালোবাসা ও স্মৃতির বন্ধনে আবদ্ধ এই পুনর্মিলনী অনুষ্ঠান অংশগ্রহণকারীদের কাছে হয়ে উঠেছিল এক টুকরো হারিয়ে যাওয়া শৈশবকে ফিরে পাওয়ার আনন্দময় উপলক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24