1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

একা চিকিৎসা নিতে গিয়ে সিসিইউ না থাকায় মৃত্যু, অবশেষে পরিচয় সনাক্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রাম সদর হাসপাতাল-এ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) না থাকায় একা চিকিৎসা নিতে গিয়ে মারা যাওয়া অজ্ঞাত যুবকের পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে। তার নাম রবিউল ইসলাম মুকুল।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নাগেশ্বরী উপজেলা-এর বলদীটারী এলাকার বাসিন্দা এবং লেবার অফিসের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের জ্যেষ্ঠ পুত্র। সকালে (৫ মার্চ) হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি একাই কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হন। প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সুবিধা না থাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভর্তির সময় পূর্ণাঙ্গ ঠিকানা না থাকা এবং সঙ্গে কোনো স্বজন না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ‘বেওয়ারিশ’ হিসেবে শনাক্ত করে মরদেহ হিমাগারে সংরক্ষণ করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়লে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। বর্তমানে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুপারিটেনডেন্ট ডাঃ নুর নেওয়াজ আহমেদ জানান, আমি ছুটিতে আছি। আজ সকালে তিনি একাই এমআই আক্রান্ত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হন। তার সঙ্গে কেউ আসেনি। ইতিপূর্বেও তিনি এভাবে একা চিকিৎসা নিতে এসেছিলেন। কুড়িগ্রাম হাসপাতালে এমআই রোগীদের চিকিৎসা যন্ত্র ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) না থাকায় চিকিৎসা করা যায় না। চাহিদা পাঠানো হয়েছে কি না—এ বিষয়ে তিনি বলেন, চাহিদা দিলে হবে না, এটার জন্য মেডিকেল কলেজের মতো সেটআপ লাগে।

জেলা সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস বলেন, প্রতিটি সদর হাসপাতালে কার্ডিওলজি বিভাগ রয়েছে, তবে এমআই-এর বিভিন্ন ধাপ রয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেল কলেজে রেফার্ড করা যেত। তবে এ বিষয়ে তদন্ত করে কোনো ত্রুটি থাকলে তা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ গাউসুল আজম চৌধুরী বলেন, ৩০ এপ্রিল পিআরএল-এ এসেছি। তবে দীর্ঘ অভিজ্ঞতা থেকে এটুকু বলবো, একজন হার্ট অ্যাটাকের রোগী জেলা পর্যায়ে চিকিৎসা পেলে অনেক ভোগান্তি কমে যাবে। বিভিন্ন সময়ে জেলা হাসপাতালগুলোতে সিসিইউ স্থাপনের জন্য সরকারিভাবে মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে, সরকার এ বিষয়ে আন্তরিক।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডাঃ আতিক মুজাহিদ বলেন, কোনো ব্যক্তি যেন বিনা চিকিৎসায় মারা না যায়, এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যে মারা গেছেন তার পরিবারের সঙ্গে সমবেদনা জানাচ্ছি। স্বাস্থ্য বিষয়ে প্রতি মাসে একটি স্বাস্থ্যসেবা মুক্ত আলোচনার আয়োজন করেছি। সমস্যাগুলো শুনে যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24