1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে বিরোধ পূর্ণ জমিতে গৃহ নির্মাণ

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

আলম হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি :::::
কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে বিরোধ পূর্ণ জমিতে গৃহ নির্মানের চেষ্টা করছে প্রতিপক্ষরা। গত শুক্রবার সকালে উপজেলা কুশোডাঙ্গা  ইউনিয়নের রায়টা গ্রামের মৃত. একেএম আনছার উদ্দীনের ছেলে কৃষক সামছুদ্দীন অভিযোগ করে জানান-একই গ্রামের প্রতিপক্ষ  মাসুম, মিলন দীর্ঘ দিন ধরে তাদের ভিটাবাড়ীর ৮ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে রায়টা মৌজায় ৪৯৭৯ দাগে ১৬শতকের মধ্য ৮শতক জমি পৈত্রিক সূত্রে মালিক উল্লেখ্য করে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় একটি দেওয়ানি ১২৯/২৬ নং মামলা দায়ের করেন। ওই মামলায় কলারোয়া থানা পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিপক্ষ মাসুম ও মিলন দফাদার গং এর নামে নোর্টিশ প্রদান করেন। এদিকে এই নোর্টিশ পাওয়ার পরে সে আদালত ও থানা পুলিশের আদেশ অমান্য করে ওই বিরোধ পূর্ণ জমিতে গৃহ নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। এতে বাধা দেওয়া সে ক্ষিপ্ত হয়ে খুন জখমের হুমকি দিচ্ছে। মামলার বাদী সামছুদ্দীন এ ঘটনায় ন্যায় বিচার পাওয়ার আশায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24