1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কলারোয়ায় বাটরা সানাপাড়ায় মুসল্লীদের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

আলম হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধ ::
কলারোয়ায় উপজেলায় জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে  ভ্যান চালক ও মসজিদে নামাজ পড়া  মুসল্লিদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
‎বাটরা গ্রামের  সানা পাড়ায় ডাক্তার মিজানুর রহমান এই পথ বন্ধ করে দেয় বলে  জানা গেছে। উক্ত মহল্লার অনেক মানুষ মসজিদে নামাজ পড়তে এই রাস্তা দিয়ে যায়। এছাড়া ১০/১৫ পরিবারের  মানুষ নিয়মিত যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে।
‎সরে জমিনে যে জানা যায় ভ্যান চালক এর মা তানজিলা খাতুন তার কান্না বিজিড়িতো কন্ঠে বলেন  আমার ছেলে বাড়ি হতে ভ্যান বের করতে পারে না আমাদের অনাহারে দিন কাটাতে হচ্ছে। আমাদের দিন আনা দিন খাওয়া, আমরা এখন কোথায় যাব। এছাড়া ফজিলা খাতুন বলেন কয়েক পুরুষ এই রাস্তা দিয়ে বছরে পর বছর যাতায়াত করছে হঠাৎ পথ  ঘিরে দেওয়ায় আমরা প্রায় বন্ধি অবস্থায় আছি। ঘরের বাহিরে যেতে  পারছি না।
‎এই নিয়ে এলাকায়  এক ধরনের পক্ষে বিপক্ষে নানান রকম কথা শুনা যাচ্ছে। এবং আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা আছে বলে জানা যায়। থুনকো ঘটনা কে কেন্দ্র করে এ রাস্তা ঘিরে দেওয়া হয়েছে বলে জানা যায়।
‎এ বিষয়ে ডাঃ মিজানুর রহমান বলেন দীর্ঘদিন যাবত এলাকার লোকজন মুসল্লিগণ এ রাস্তা দিয়ে চলাচল করতো কিন্তু আমার বেল গাছ মেরে দেওয়া কে কেন্দ্র করে  রাস্তা ঘিরে দেওয়া হয়েছে তিনি জানান।
‎এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের  কাছে জানা যায় বহুদিন যাবত এই রাস্তা দিয়ে মুসল্লিগণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যান। যা বর্তমানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
‎ভুক্তভোগী ভ্যানচালক ও পাশে বসবাসকারীগণ বলেন যাতে উক্ত রাস্তাটি যাতায়াতের ব্যবস্থা হয় তার জন্য এলাকাবাসী ও প্রশাসনের   সু- দৃষ্টি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24