1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কাশিয়ানীতে প্রথমবারের মতো কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

ডিজিটাল যুগে স্থানীয় প্রতিভাকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “কাশিয়ানী উপজেলা কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা ২০২৬”।

KCC Kashiani Content Creator-এর উদ্যোগে এবং কাশিয়ানীর কনটেন্ট ক্রিয়েটরদের সম্মিলিত আয়োজনে শুক্রবার ২৯ মে ২০২৬ সকাল ৯টায় আমির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, সন্ধ্যা বাজার, কাশিয়ানীতে এই মিলনমেলার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, যারা Facebook, YouTube, Instagram সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে কাজ করছেন, তাদের নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়নের জন্যই এই আয়োজন। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল “চলুন, একসাথে শিখি, একসাথে এগিয়ে যাই, একসাথে বদলে দিই আগামী দিন”।

ব্যানারে উল্লেখ রয়েছে “সৃজনশীলতা হোক অস্ত্র, প্রতিভা হোক আমাদের শক্তি”। মিলনমেলায় কাশিয়ানীর তরুণ কনটেন্ট নির্মাতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সহযোগিতা করেছে KTV কাশিয়ানী, HULKSTYLE, ক্যাফে অ্যান্ড বেকারি, ঘুরি-ফিরি গোপালগঞ্জ, সিকদার ফার্নিচার, আমাগো কাশিয়ানী, দৈনিক সাজাইল সংবাদ সহ স্থানীয় একাধিক প্রতিষ্ঠান।

স্থানীয় তরুণ সমাজের মতে, এমন উদ্যোগ কাশিয়ানীর ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24