1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কাশিয়ানীতে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিকী ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ- আল ইমরান

পবিত্র ইদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের আয়োজনে এ ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, “খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। ইদের আনন্দকে ভাগাভাগি করতে তরুণদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়”।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক-সাহিত্যক ও কাবি সাবরিনা শুভ্রা, জেলা খাদ্য কর্মকর্তা শরীফ তারিকুজ্জামান, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, কাশিয়ানী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন, রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের সভাপতি মাহফুজর রহমান মফিজসহ কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া মাঠে উপস্থিত ছিলেন, কাশিয়ানী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, কাশিয়ানী উপজেলা বিএনপির ছাত্র বিষয় সম্পাদক বিল্লাল খান, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালুসহ প্রমুখ।

ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সাংসদ জনাব সেলিমুজ্জামান সেলিম। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে দুই দল মাঠে নামায় দর্শকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। ইদের ছুটিতে এমন আয়োজনে স্থানীয় ফুটবলপ্রেমীরা ব্যাপক সাড়া দেন।

আয়োজক রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24