1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

কুমিল্লায় সাংবাদিককে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ, পুলিশের দাবি গুজব প্রচার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় সাংবাদিক আনোয়ার হোসেন পারভেজকে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা বাসায় ঢুকে তাঁকে মারধর করেন, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ডিভাইস সহ তাঁকে নিয়ে যান। তবে পুলিশ বলছে, গুজব ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আনোয়ার হোসেন পারভেজ সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। ঘটনাটি গত ০৪/০৬/২০২৬ মে ভোররাতে ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবারের অভিযোগ, কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ডিবি পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন। তাঁরা কোনো লিখিত নোটিশ বা গ্রেপ্তারের কারণ না জানিয়েই পারভেজকে নিয়ে যান। এ সময় বাসার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন ও সাংবাদিকের মায়ের মোবাইল সহ মোট ৫টি মোবালই, ল্যাফটফ সহ সকল আইটি ডিভাইস নিয়ে যায় এছাড়াও তার ব্যবহৃত মটর সাইকেল সহ ঘরে থাকা অসংখ্য মালামাল ভাঙ্গচুর করে নষ্ট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পারভেজের বড় ভাই ফারুক বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে শব্দ শুনে বাইরে এসে দেখি কয়েকজন ব্যক্তি দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। গেট তখন তালাবদ্ধ ছিল। পরিচয় জানতে চাইলে তাঁরা ডিবি পুলিশের পোশাক দেখান মাত্র দু”জন বাকি প্রায় ৩০ থেকে ৩৫ জন সিভিলে ছিলেন।
পরে আমার ভাইয়ের কক্ষে ঢুকে তাঁকে মারধর করেন এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন ও ডিবি ডিভাইসটি খোলে নিয়ে যায়। আমি প্রতিবাদ করলে আমাকেও মারধর করর সরে যেতে বলা হয়। পরে বাইরে থেকে একটি কক্ষে দরজাও বন্ধ করে দেওয়া হয়। কেন ধরা হয়েছে এ বিষয়েও কোন কিছুই জানা যায়নি।
ঘটনার পরদিন সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন বিভিন্ন গণমাধ্যমকর্মী। তাঁদের অভিযোগ, সাংবাদিকদের কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। সাংবাদিক ইউনিয়ন কুমিল্লার সভাপতি শাহিন মির্জা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু একজন সাংবাদিককে এভাবে মারধর ও বাসায় অভিযান পরিচালনার বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা দ্রুত তার মুক্তি চাই। যে সকল ডিবির সদস্যরা মারধর ও ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন।
এ বিষয়ে দীর্ঘ সময় কোনো বক্তব্য না পাওয়া গেলেও রাত সাতটার দিকে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। তিনি বলেন, পুলিশ সুপারকে কুমিল্লা থেকে প্রত্যাহার করা হয়েছে এমন ‘গুজব ও বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে দু”জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন আনোয়ার হোসেন পারভেজ। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং তাঁকে সহ তার বড় ভাইকে মারধর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24