1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কেশবপুরে গরু চুরি মামলার মূল হোতা আল আমিন গ্রেফতার, পুলিশের বিশেষ অভিযানে সাফল্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গরু চুরি মামলার প্রধান আসামি আল আমিন (২২) গ্রেফতার হয়েছে। গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মাগুরা জেলার শালিখা থানার খাটোর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় কেশবপুর থানা পুলিশের একটি চৌকস টিম শালিখা এলাকায় অভিযান চালায়। এ সময় খাটোর গ্রাম থেকে গরু চুরির ঘটনার মূল হোতা আল আমিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
পুলিশ আরও জানায়, গরু চুরির ঘটনায় মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24