
মোঃ সবুর শেখ, ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা।২রা জুন ২০২৬ খুলনা।
খুলনার খানজাহান আলী থানাধীন ইস্টার্ন গেট এলাকায় আজ এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শোকের পরিবেশ বিরাজ করছিল। স্থানীয়দের অভিযোগ, মৃত ব্যক্তির বাড়ির পাশেই একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনা ও নাচ-গানের আয়োজন করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
পরে বিষয়টি জানানো হলে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ উচ্চস্বরে বাজানো সাউন্ড সিস্টেম বন্ধ করে দেয় এবং আয়োজকদের ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর জন্য কঠোরভাবে সতর্ক করে। স্থানীয়রা জানান, শোকাহত পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থেই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, কারও মৃত্যুর সময় আশপাশে উচ্চস্বরে গান-বাজনা ও নাচ-গানের আয়োজন সামাজিক ও মানবিক মূল্যবোধের পরিপন্থী একটি গর্হিত কাজ।