1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গাইবান্ধায় রাস্তা নির্মাণে ভেলকিবাজি রাতের আঁধারে ফেলানো হচ্ছে খোয়া

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম চাপাদহ থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলজিইডির রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তায় বক্স কাটিং, বালু ফিলিং, সাব বেইজ ও ডাব্লিবএমএম কাজে শুভঙ্করের ফাঁকি দেয়া হয়েছে। তবে কাজের শতভাগ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
সরেজমিনে মঙ্গলবার আনুমানিক রাত ১১.৫০ মিনিটে পশ্চিম চাপাদহ ধর্মতলা এলাকায় গিয়ে দেখা যায়, রাতের আঁধারে ওভার সাইজ খোয়া রাস্তায় ফেলানো হচ্ছে। খোয়ার মান নিয়ে ধোঁয়াশা জন্য কাদা মিশ্রণ করে নিয়ে আসা হয়েছে খোয়া। পাশাপাশি রাস্তাটি কোন প্রকল্পের বা কত মিটার এবং বরাদ্দের কোন সাইনবোর্ড টানানো হয়নি।

রাতের আঁধারে পর্যাপ্ত লাইটিং এবং এলজিইডির লোকজনের অনুপস্থিতিতে রাস্তায় খোয়া ফেলানো কি আইন বিধিসম্মত নাকি অনিয়ম ঢাকার অভিনব কৌশল।

নাম প্রকাশে অনেকেই জানান, আমরা শুনেছি কাজের মান যাচাই করার জন্য ল্যাব টেস্ট করানো হয়ে থাকে। তবে টেস্টের মাল সংগ্রহ করার পর আর কোন খোঁজ থাকে না।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া জানান, রাস্তার খোয়া নিয়ে আসা হয়েছে। ল্যাবটেস্টে দেয়া হয়েছে দেখি কি হয়।

সচেতন মহল বলছেন, রাস্তার কাজে সঠিক তদারকির মাধ্যমে মানসম্মত মেটা রিয়েল ব্যবহার পূর্বক টেকসই উন্নয়ন বাস্তবায়ন নিশ্চিত করা সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা অপরিসীম। তবে অনিয়মের অভিযোগ সঠিকভাবে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে এলজিইডির প্রধান প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24