1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে অর্থ প্রতারণার শিকার ভুক্তভোগীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কথিত প্রতারণার শিকার ভুক্তভোগীরা তাদের জমাকৃত অর্থ ফেরত এবং ঘটনার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ভুক্তভোগী অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মেসার্স মাসকুরা ট্রেডার্সের মালিক জেসমিন বেগম খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সাবমার্সিবল পাম্প ও ঘর নির্মাণসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করেন। তবে প্রতিশ্রুত সুবিধা না পেয়ে তারা প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন।

মানববন্ধনে ভুক্তভোগী ফারুক চৌধুরী, সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, আফিয়া বেগম ও বদিউজ্জামানসহ অনেকে বক্তব্য দেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে কষ্টার্জিত অর্থ জমা দিলেও কোনো ধরনের সরকারি সুবিধা পাননি। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি জেলহাজতে থাকলেও তাদের অর্থ ফেরতের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

ভুক্তভোগীরা দ্রুত অর্থ ফেরত, সংশ্লিষ্ট সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত এবং মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানান। তারা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে অর্থ ফেরতের ব্যবস্থা, তদন্ত কার্যক্রম জোরদার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24