1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ‘বিষাক্ত’ বনরুটি! অসুস্থ শিশু, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পঠিত

মো. আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে শিশু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিম্নমানের ও বাসি বনরুটি সরবরাহের অভিযোগে রাজশাহীর একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি হলো রাজশাহীর মেসার্স বিস্কুট বিপণনী।

জানা যায়, স্কুল ফিডিং প্রকল্পের আওতায় ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’ নামের একটি এনজিও জেলার নাচোল উপজেলা ছাড়া বাকি চার উপজেলার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন সরবরাহ করে আসছে। তাদের মাধ্যমে পাউরুটি, বিস্কুট, কলা, ডিম ও প্রাণ কোম্পানির দুধ সরবরাহ করা হচ্ছিল।

গত ২২ এপ্রিল জেলা শহরের শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহকৃত বনরুটি খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পরপরই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে বনরুটিগুলো বাসি, ফাঙ্গাসযুক্ত ও নিম্নমানের প্রমাণিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এরপর শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলাতেও একই ধরনের ঘটনা ঘটলে বিষয়টি আরও গুরুত্ব পায়। পরবর্তীতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এদিকে শিবগঞ্জ উপজেলায় পাঁচ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পৃথক তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেখানে স্কুল ফিডিং কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে খাদ্য নমুনা সংগ্রহ করে রাজশাহীর বিএসটিআই ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে গোমস্তাপুর উপজেলার মকরোমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানেও খাবার বিতরণ বন্ধ রাখা হয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

শিশুদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্কতা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24