1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করেছে বিএসএফ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

বদিউজ্জামান রাজাবাবু 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকায় ২৮ জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘পুশ-ইন’ করেছে বলে জানা গেছে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল কার্যক্রম বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়।

পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু। ঘটনার খবর পাওয়ার পর বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থানে শনাক্ত করে।

বর্তমানে তারা সীমান্তের শূন্য লাইনের কাছাকাছি অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। এ পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে পুশ-ইন হওয়া ব্যক্তিদের ফেরত পাঠানোর (পুশব্যাক) উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24