1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

চোরাই মোটরসাইকেল সহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সঙ্গে জড়িত কাদের মোল্যা (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (৩ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার দীঘলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কাদের মোল্যা লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের দীঘলিয়া গ্রামের তবিবর মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মো. টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের দীঘলিয়া গ্রাম থেকে কাদের মোল্যাকে গ্রেপ্তার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানা এলাকা থেকে একটি ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ আরও জানায়, কাদের মোল্যার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বলেন, “চুরির সঙ্গে জড়িত কাদের মোল্যা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24