1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

জামায়াতে ইসলামী হোয়াইক্যং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ-ককসবাজার:

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৩টায় কানজরপাড়া মডেল একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা মাহফুল আলম। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ৫ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সিরাজুল মোস্তাফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক নুর হোসেন সিদ্দিকী,হোয়াইক্যং ইউনিয়ন আমীর,মাওলানা মোহাম্মদ হোছাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল আলম এবং ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক বদিউল আলম।

বক্তারা ঈদ পুনর্মিলনীর গুরুত্ব তুলে ধরে পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য এবং ইসলামী আন্দোলনের দাওয়াতকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ঈদের আনন্দ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে ৫ নং ওয়ার্ডের আওতাধীন বিভিন্ন ইউনিটের সভাপতি ও দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন। তারা সংগঠনের অতীত কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীর উপস্থিতি ঈদ পুনর্মিলনীকে প্রাণবন্ত করে তোলে।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24