1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৩ (তিন) দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার মোড় প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভার পূর্বে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডাঃ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবদুর রশিদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, থানার সেকেন্ড অফিসার এসআই (নি.) আলিমুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, জামায়াতের যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর উপজেলার সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, উপজেলা প্রকৌশলী মো. খায়রুল ইসলাম মোল্লা, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা সমবায় অফিসার নুরুল ইসলাম, উপজেলা তথ্য আপা রোকসানা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সমাদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, মহাদেব কুমার দাস, আইয়ুব হোসেন, অর্ধেন্দু কুমার পাড়ে, মফিজুর রহমান-১, মফিজুর রহমান-২, রোকুনুজ্জামান, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, সাংবাদিক সেলিম হুসাইন রনি, মিঠুন সরকার, জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনগুলো পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মেলায় বিভিন্ন স্টলে উন্নত জাতের ফসল এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। ৫ মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী তিন দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24