1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন সোমবার (৩১ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে প্রেসক্লাব ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, আশাগ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান প্রমূখ। এসময় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, ও প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সহ সকল সদস্য ও সুধিমন্ডলী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24