1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

টেকনাফে অপহরণচেষ্টার শিকার মার্কিন শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণচেষ্টার শিকার ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ ঘটনায় অপহরণকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন টেকনাফ মডেল থানা এলাকার শাপলা চত্বরে নিয়মিত টহলরত র‌্যাব সদস্যরা খবর পান যে, নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

এ সময় স্থানীয় জনতা অপহরণচেষ্টার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে গণপিটুনি দিচ্ছিল। র‌্যাব সদস্যরা তাদের জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

গ্রেফতারকৃতরা হলেন শাহাব উদ্দিন (২৮), কেফায়েত উল্লাহ (২৪) এবং আব্দুর রজব মিয়া (৩৫)। তারা সবাই টেকনাফ উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২ জুন দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার একটি বাড়ির সামনে একা থাকা ৪ বছর বয়সী মার্কিন নাগরিক শিশুটিকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় গ্রেফতারকৃতরা। এ সময় স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24