1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ট্রেনে উঠতে গিয়ে কিশোরী আহত, হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:

জামালপুর রেলওয়ে স্টেশনে ঢাকা অভিমুখী কমিউটার ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে আহত হয়েছেন ইকরা (১৫) নামে এক কিশোরী। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী কমিউটার ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে যাত্রীদের মধ্যে ওঠানামার ব্যস্ততা শুরু হয়। এ সময় ইকরা ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। ফলে তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে নিচে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্টেশনে উপস্থিত যাত্রী ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় আহত ইকরাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।
জামালপুর রেলওয়ে থানা ওসি রবিউল হাসান জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গী ও ফোস নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং জমালপুর জেনারেল হাসপাতালে পৌঁছে আহত কিশোরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয় এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, “রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপদে ওঠানামার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। দুর্ঘটনার কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনার পর স্টেশনে কিছু সময়ের জন্য উদ্বেগের সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। স্থানীয়রা রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ইকরার চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24