
স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম ফাইটার।।
আজ ৩ মে,২০২৬ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন, দেবনগর, বুড়াবুড়ি ও বাংলাবান্ধা ইউনিয়নে তিনটি রাস্তার উদ্বোধনসহ সাধারণ জনগনের সাথে দেখা করেন, খোজখবর নেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির ভাই।
এই উন্নয়ন প্রকল্পগুলো তেঁতুলিয়াবাসীর নাগরিক সেবা ও যাতায়াত ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করল। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে মর্মে জনগণ আশাবাদী ।