1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

দরিদ্র জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল হ্নীলা বিওপি, ৬৪ বিজিবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭৩ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:

অদ্য ০২ জুন ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অসহায় ও দরিদ্র জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হ্নীলা বিওপি, ৬৪ বিজিবি। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত জেলেদের মাঝে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৬৪ বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তারা বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

বিজিবির কর্মকর্তারা আরও জানান, সীমান্তে চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে ৬৪ বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্তবর্তী জনপদের মানুষের নিরাপত্তা ও কল্যাণে এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

খাদ্যসামগ্রী পেয়ে জেলে পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মহতী উদ্যোগের জন্য ৬৪ বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুসম্পর্ক আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সীমান্ত এলাকার শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24