1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

দ্বিতীয় দফা নির্বাচনের আগেই উজালা গ্যাস পরিষেবা না পেয়ে ক্ষোভ গ্রাহকদের।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

আজ ২৮ শে এপ্রিল মঙ্গলবার, রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন, তার আগেই কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প উজ্জ্বলা গ্যাস পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। সকাল থেকেই কামারদী পৌরসভার অন্তর্গত বেলঘড়িয়ার নীলগঞ্জ রোডের ধারে ,গ্যাসের ডিলারের অফিসে সামনে এই ঘটনাটি ঘটে।। তাহাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা থাকা সত্ত্বেও ঠিকমতো পাচ্ছেন না গাহকরা। গ্যাস বুক করেও মিলছে না গ্যাসের সিলিন্ডার।

তাহারা অভিযোগ করেন বেআইনিভাবে বাড়ি বাড়ি না পৌঁছে , বুকিং করা গ্যাস পৌঁছে যাচ্ছে কালোবাজারি মাধ্যমে অন্যদের কাছে, আর এই বিষয়ে গ্যাসের ডিলারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনো রকম ভাবে কথা বলতে চান না , এদিন ডিলারের অফিসের শাটার নামিয়ে চলে যান কর্মীরা, ফলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রাহকরা, দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে তাদের এই প্রতিবাদ।

ভোট এর আগে কেন্দ্রীয় সরকারের এ ধরনের গ্যাসের পরিষেবা ঠিকমতো না পেয়ে, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে, একদিকে যেমন গ্যাসের সিলিন্ডার নিয়ে কালোবাজারির অভিযোগ, অন্যদিকে গ্রাহকরা বলেন গ্যাস বুক করা হয়েছে অগ্রিম টাকা নিয়ে, এর মাধ্যমে টাকা ও সংগ্রহ করা হয়েছে। সিলিন্ডারও নিয়ে নেওয়া হয়েছে, অথচ ভর্তি রান্নার গ্যাস মিলছে না।

প্রতিদিন একের পর এক প্রতিশ্রুতি দিয়ে হেনস্থা করা হচ্ছে গ্রাহকদের বলে অভিযোগ জানান, আর ভোটের আগে এই ধরনের ঘটনা ঘটায় গাহুড়া আরও উত্তেজিত হয়ে পড়ে,

রাত পোহালেই একদিকে 2026 এর দ্বিতীয় দফার নির্বাচন, অন্যদিকে সকাল থেকে গ্রাহকদের আন্দোলন ও প্রতিবাদ। গ্যাস না পেয়ে।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24