1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

ধর্মপাশায় মানববন্ধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় মানববন্ধন করে ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার সদরের উকিলপাড়াস্থ একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠন করেন হাবিব উল্লাহ চৌধুরীর ভাতিজা ও একই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী।

লিখিত বক্তব্যে বলা হয়, গত বুধবার উপজেলা পরিষদের সামনের সড়কে বিএনপি নেতা ইস্কান্দর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ও ইউনিয়ন বিএনপি নেতা মোস্তাক চৌধুরীসহ অনেকেই মানববন্ধন করে হাবিব উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদের জমি দখলের মিথ্যা অভিযোগ করেন। যার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ও ফেসবুকে প্রচারিত হলে হাবিব উল্লাহ চৌধুরীর মানহানি হয়। তাই ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। হাবিব উল্লাহ তার মালিকানাধীন বৈধ জমিতে স্থাপনা নির্মাণ শুরু করলে বিএনপি নেতা ইস্কান্দর মিয়া ৫ লাখ টাকা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। গত ২৭ মে স্থাপনা ভাঙার জন্য হামলাও করেছিল ইস্কান্দর মিয়া।

সংবাদ সম্মেলনে হাবিব উল্লাহ চৌধুরী বলেন, দীর্ঘ বছর যাবত আমি আমার জায়গায় দোকান পরিচালনা করছি। আমার ৭ শতক জমি রয়েছে। টাকা না দেওয়ায় আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

অভিযুক্ত সাংগঠনিক সম্পাদক ইস্কান্দর মিয়া বলেন, আমি কোনো চাঁদা দাবি করিনি। আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।##

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ
০৪/০৬/২৬ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24