1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

নাটোরের বড়াইগ্রামে পুকুরে গোসলে নেমে আর ফেরেনি ২ শিশু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯ বার পঠিত

উৎপল কুমার সরকার

নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর একটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন পূর্ণকলস গ্রামে এই ঘটনা ঘটে। দুই শিশুর নাম – আরাফাত রহমান ও মোহাম্মদ আলী। তারা একজন তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ১১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ঐ দুই শিশু। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পাশে তাদের পরিহিত পোষাক দেখে স্বজনদের সন্দেহ হয়।
পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24