1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল।
নড়াইলের কালিয়া উপজেলার ৮নং কলাবাড়ীয়া ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় কলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং কলাবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রাসেল শেখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ সাদী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৮নং কলাবাড়ীয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বি. এম. নওসের আলী, সাধারণ সম্পাদক মোঃ ইমলাক শেখ, কৃষক দলের সভাপতি মোঃ ফিরোজ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাহান কাজী, ছাত্রদলের সভাপতি মোঃ আলিফ শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারেফ হোসেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মোঃ মুরাদ হোসেন।
পরে কলাবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24