1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

শেখ‌ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর লবীর নির্দেশনায় ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কুখিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী সাব্বিরের চলাচলের পথ সুগম হলো। সোমবার ৪মে দুপুরে সাব্বিরের হাতে একটি আধুনিক হুইলচেয়ার তুলে দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।জানা গেছে, কুখিয়া গ্রামের এই তরুণ দীর্ঘ দিন ধরে চলাচলের জন্য অন্যের ওপর নির্ভরশীল ছিলেন। বিষয়টি জনাব আলী আজগর লবীর নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান। তার এই মহানুভবতায় উপজেলা নির্বাহী অফিসার সাব্বিরের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং এই হুইলচেয়ারটি হস্তান্তর করেন।হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত সাব্বির ও তার পরিবার। তারা এই সহযোগিতার জন্য এম পি আলী আজগর লবী এবং উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।সহযোগিতার এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,‌উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, ডুমুরিয়া উপজেল বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক
মোঃ মশিউর রহমান লিটন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24