1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

প্রত্যন্ত গ্রামে ব্যতিক্রমী আয়োজন; বুড়িচংয়ের জরুইনে ৭.৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ আবদুল্লাহ
বুড়িচং (কুমিল্লা)

ঈদের ছুটিতে অন্যরকম এক উৎসবে মেতেছিল কুমিল্লার বুড়িচং উপজেলার প্রত্যন্ত জরুইন গ্রাম। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব জীবনযাপন ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে টানা দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় ‘জরুইন ৭.৫কে রান (Jaruin 7.5K Run)’।

শনিবার ভোর সাড়ে ৬টায় অনুষ্ঠিত এই দৌড় প্রতিযোগিতায় কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক দৌড়বিদ অংশ নেন। প্রতিযোগিতা শুরুর আগে অংশগ্রহণকারীরা হালকা স্ট্রেচিং ও ওয়ার্মআপে অংশ নেন। পরে নির্ধারিত সময়ে স্টার্টিং লাইন থেকে শুরু হয় বহুল প্রতীক্ষিত দৌড়।

গ্রামের আঁকাবাঁকা পথ, সবুজ প্রকৃতি আর ভোরের নির্মল পরিবেশে দৌড়বিদরা ছুটে চলেন গন্তব্যের দিকে। প্রতিযোগিতাটি অংশগ্রহণকারীদের কাছে যেমন ছিল শারীরিক সক্ষমতা যাচাইয়ের সুযোগ, তেমনি প্রকৃতির সান্নিধ্যে এক ভিন্ন অভিজ্ঞতাও।

দৌড়ে মাত্র ৩০ মিনিট ৩২ সেকেন্ডে নির্ধারিত পথ অতিক্রম করে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ নাছির। প্রথম রানারআপ হন তাসকিন, আর দ্বিতীয় রানারআপ হন মারুফ। নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ প্রতিযোগী ফিনিশিং লাইন স্পর্শ করেন।

প্রত্যন্ত গ্রামের এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারী ও স্থানীয়রা। তাদের মতে, গ্রাম পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে স্বাস্থ্যকর জীবনধারার দিকে উদ্বুদ্ধ করবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইকেল চালিয়ে এভারেস্টের তিনটি ট্রেইল জয় করা বাংলাদেশের প্রথম সাইক্লিস্ট ও অ্যাথলেট আরিফুর রহমান উজ্জ্বল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জরুইন স্টুডেন্টস ফোরামের অন্যতম পৃষ্ঠপোষক মো. তসলিম উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. মোস্তফা জামান, শাহজাদা হোসেন, আতিকুল ইসলাম মানিক ও মাজহারুল ইসলাম তৌফিক।

নামমাত্র নিবন্ধন ফিতে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করেছে সচেতন ফাউন্ডেশন। আয়োজকরা জানান, গ্রামের তরুণদের খেলাধুলামুখী ও স্বাস্থ্য সচেতন করে তুলতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সাল থেকে নিয়মিতভাবে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আসছে জরুইন স্টুডেন্টস ফোরাম। স্থানীয় বিভিন্ন বয়সী মানুষও সকালবেলার এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24