1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

‎বাউল জবান আলীর গান বাঁচাতে পাণ্ডুলিপি তৈরি: সহযোগী ও সহযোদ্ধাদের কবর জিয়ারত ও মোনাজাত

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::

‎ সদ্যপ্রয়াত প্রখ্যাত পল্লী বাউল জবান আলীর সৃষ্টিকে অমর করে রাখতে অনন্য এক উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর রেখে যাওয়া অসংখ্য বাউল ও লোকগানের বাণী ও সুর সংগ্রহ করে একটি সমৃদ্ধ পাণ্ডুলিপি তৈরির কাজ শুরু করেছেন সংস্কৃতিসেবী ফজলে রাব্বী স্মরণ।

‎ রবিবার (৩১শে মে) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নং ওয়ার্ডের পাঠান বাড়ি এলাকায় মরহুম বাউল জবান আলীর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সংরক্ষণ কাজের সূচনা করা হয়।

‎​উল্লেখ্য, প্রবীণ এই লোকসাধক ১৯৩৮ সালের ২৭শে জুলাই জন্মগ্রহণ করেন। দীর্ঘকাল সুরের সাধনা শেষে গত ২৬শে মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের মাত্র কয়েকদিনের মাথায় এই উদ্যোগটি নেওয়া হলো।

‎এদিকে বিকেলে কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় বাউল জবান আলীর দীর্ঘদিনের পথচলার সহকর্মী, স্থানীয় সংগীতশিল্পী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

‎​উপস্থিত সহকর্মীদের মধ্যে ছিলেন মোঃ মনসুর আলম তালুকদার, বাউল তছকির আলী,বংশীবাদক আলী আকবর ,বাউল মাহমুদ, বাউল হীরা মন, মোঃ বাতির আলী, আব্দুল আউয়াল এবং মরহুমের ছেলে শামীম মাহমুদ।

‎​দোয়া অনুষ্ঠান শেষে জবান আলীর দীর্ঘদিনের সঙ্গী ও প্রবীণ বংশীবাদক আলী আকবর আবেগপ্লুত কণ্ঠে বলেন, “জবান আলী চাচার গান আমাদের মাটির কথা বলে, আধ্যাত্মিকতার কথা বলে। সঠিক সংরক্ষণের অভাবে তাঁর অনেক গান হারিয়ে যেতে বসেছে। এই পাণ্ডুলিপি তৈরির উদ্যোগটি সময়োপযোগী। আমরা যারা দীর্ঘদিন তাঁর সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়েছি, তারা আমাদের স্মৃতির সবটুকু দিয়ে এই কাজে সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে গানের মূল সুরটি অক্ষুণ্ণ থাকে। এছাড়াও তিনি ছিলেন আমার বেহালার উস্তাদ।

‎​উদ্যোক্তা ফজলে রাব্বী স্মরণ জানান, বাউল জবান আলী মাত্র কয়েকদিন হলো মৃত্যুবরণ করেছেন। সদ্যপ্রয়াত এই গুণী সাধকের গানগুলো এ অঞ্চলের অমূল্য সম্পদ। মুখে মুখে প্রচলিত থাকা এই গানগুলো যাতে তাঁর প্রয়াণের পর কালের গর্ভে হারিয়ে না যায় এবং চিরকাল সবার মুখে মুখে বেঁচে থাকে, সেই উদ্দেশ্যেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পাণ্ডুলিপিটি সম্পন্ন হলে তা নতুন প্রজন্ম ও গবেষকদের জন্য একটি নির্ভরযোগ্য দলিল হয়ে থাকবে।

‎​সুনামগঞ্জের স্থানীয় সংস্কৃতিকর্মীরা মনে করছেন, এই পাণ্ডুলিপিটি সম্পন্ন হলে তা ভাটি অঞ্চলের সমৃদ্ধ লোকসংস্কৃতির ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে এবং বাউল জবান আলীর সৃষ্টিকে চিরকাল বাঁচিয়ে রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24