1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

বাগেরহাটের মোংলায় পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন ২০২৬) দুপুরে মোংলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশুর হোটেলের সামনের ফাঁকা স্থান থেকে তাদের আটক করা হয়।
মোংলা থানার এসআই (নিঃ) আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন মোঃ হালিম শেখ (৩৫), পিতা- আবুল কালাম শেখ, গ্রাম- মানিকনগর, থানা- রামপাল; মোঃ রাসেল সিকদার (২৬), পিতা- মৃত সৈয়দ সিকদার, সাং- মোংলা বাসস্ট্যান্ড পিএম কলোনী, ৪ নম্বর ওয়ার্ড এবং মোঃ রাসেল শেখ (৩২), পিতা- মোঃ নাজির শেখ, সাং- পূর্ব শেহলাবুনিয়া, ৭ নম্বর ওয়ার্ড, থানা- মোংলা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা তাদের নিজ হেফাজত থেকে যথাক্রমে ১০, ৫ ও ৫ পিস করে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। পরে এসআই (নিঃ) আব্দুল লতিফ বেলা ১টা ৩০ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করেন এবং আসামিদের হেফাজতে নেন।
মোংলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, “মাদকের বিরুদ্ধে মোংলা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24