1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বাগেরহাটের রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের বারুইপাড়ায় মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে দেওয়ার জের ধরে প্রতিপক্ষের পক্ষের হামলায় এক নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত ভুক্তভোগী বারুইপাড়া এলাকার বাসিন্দা শেখ আবুল কালাম (৭০) জানান, চাকশ্রী মৌরাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি একটি মৎস্যঘের করে আসছেন। গত (৩০ মে) শনিবার ঘটনার দিন সকাল সাড়ে ৭ টার সময় পার্শবর্তী একই এলাকার আ, ছালাম শেখ, কালাম শেখ, বাগেরহাট সদরের সায়েড়া গ্রামের ওহিদুজ্জামান ওদু, ব্রীচাকশ্রী গ্রামের সৈয়দ জাহাঙ্গীর ও তার ছেলে সৈয়দ অনিকসহ অজ্ঞাত ৬/৭ জনে ঘেরটি কেটে দেয়। এসময় বাঁধা দিলে একই গ্রামের বৃদ্ধ শেখ আবুল কালাম, কারিমুন নেছা (২৯), শেখ মহিউদ্দিন বাদশা (৫৫) ও তার ছেলে শেখ ফয়সাল (৩৮) এবং শেখ ইমরান (২৭) আহত হন। আহত কারিমুন নেছা জানান, তার পৈত্রিক জমির উপর অনুমান ২ বিঘার একটি মাছের ঘের রয়েছে। তার পিতা নিজেই ওই মৎস্য ঘেরটি করেন। প্রতিপক্ষরা তাদের মারপিট করে আহত করে বেঁড়িবাঁধ কেটে দেয়। এতে মৎস্য ঘেরে থাকা মাছ পানিতে বের হয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে পার্শ্ববর্তী অপর একটি মৎস্য ঘেরের মালিক শেখ মহিউদ্দিন বাদশা (৬০) এবং তার ছেলে শেখ ফয়সাল (৩৮) ও বারুইপাড়া গ্রামের শেখ দিদারুল আলম (৫৫) আহতদের উদ্ধার করতে গেলে আব্দুস সালামগংদের লোকজন তাদের উপরও ক্ষিপ্ত হয়ে তাদেরকেও মারপিট করে আহত করে।
সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের লোকজনদের নিবৃত্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক কর এ বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখন কোন লিখিত অভিযোগ দেয়নি।
অভিযোগের বিষয়ে থানার অফিসার ইনচার্জ সুব্রত বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি রামপাল থানার সাধারণ ডায়েরী করা রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24