1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪ বার পঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মোঃ মনজুরুল ইসলাম এমপি।

সোমবার (১ জুন) দুপুরে তিনি পরিদর্শনকালে এলাকার নদীভাঙন পরিস্থিতি, বাঁধের বর্তমান অবস্থা এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের অভিযোগ, দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
পরিদর্শন শেষে এমপি মনজুরুল ইসলাম বলেন, নদীভাঙন ও বাঁধ সংরক্ষণ এলাকার মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব এবং নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি বাঁধের টেকসই উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ডা. রহিদুল ইসলাম, ৩নং শতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাজ্জাদ সাঈদ সৌরভ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রাসেল সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নিলয় ইসলাম লাবু, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম টুটুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রমজান আলী, ছাত্রদল নেতা মোঃ মোসাদ্দেক আরমান বিদ্যুৎ ও মোঃ সাহিমুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ অফিস উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ হবিবুর রহমান হবি, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ লতিফুর রহমান সিজু, জিয়া সাইবার ফোর্স বীরগঞ্জ উপজেলা সদস্য মোঃ রশিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে নদীভাঙনের ঝুঁকি কমবে এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24