1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

বুড়িচংয়ে নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি সনদ প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) কালিকাপুর আবদুল মতিন সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালিকাপুর আবদুল মতিন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন মরহুম নুরুল ইসলাম (আবদুল হক) মাস্টারের জ্যেষ্ঠ পুত্র ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সুলায়মান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান জামশেদুল আলম, ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. পিজিউল আলম, সাহেবাবাদ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহিদ উল্লাহ, রিলায়েন্স বহুমুখী কলেজের প্রভাষক সাজেদুজ্জামান সোহাগ, শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. লায়লানুরসহ স্থানীয় শিক্ষাবিদ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, গত ১৩ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের মোট ৫২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুলে ৪২ জন এবং সাধারণ গ্রেডে ৮২ জনসহ মোট ১২৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

উল্লেখ্য, নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। অরাজনৈতিক ও অলাভজনক এ প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৪ বছর ধরে শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ১৫তম বছরে পদার্পণ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24