1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

বুড়িচংয়ে বিল নার্সারিতে বিভিন্ন প্রজাতির রেনু পোনা অবমুক্ত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় চাষিদের স্বাবলম্বী করতে বিল নার্সারিতে বিভিন্ন প্রজাতির রেনু পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বুড়িচং গ্রামের মৎস্যচাষী মোঃ মাসুম মিয়ার বিল নার্সারিতে এ রেনু পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্থানীয় মৎস্যসম্পদ উন্নয়ন এবং বিলভিত্তিক মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অফিস সহায়ক কৃষ্ণ দেব, স্থানীয় মৎস্যচাষী মোর্শেদ, মাসুম, জসিম মেম্বার, সুন্দর আলী মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন তার বক্তব্যে বলেন, সরকার মৎস্য খাতকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিল নার্সারি পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী জানান, পরিকল্পিতভাবে রেনু পোনা অবমুক্ত ও পরিচর্যার মাধ্যমে অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব। এজন্য চাষিদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে বিল নার্সারিতে বিভিন্ন প্রজাতির রেনু পোনা অবমুক্ত করা হয়। স্থানীয় চাষিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24