1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ব্যাংকিং লেনদেনে ঝুকি কমাতে এবং নিরাপদে কম সময়ে লেনদেন করতে লেনদেন হচ্ছে ক্যাশলেসে।

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম।।

ব্যাংকিং লেনদেনে ঝুকি কমাতে এবং নিরাপদে কম সময়ে লেনদেন করতে লেনদেন হচ্ছে ক্যাশলেসে। ‘ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- এ স্লোগানে পঞ্চগড়ে তিনদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। এক্ই সঙ্গে ক্যাশলেস বুথ উদ্বোধন এবং র‌্যালী করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সিনেমা হল মার্কেট চত্তরে ফিতা কেটে ক্যাশলেস বুথ উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এ সময় পূবালী ব্যাংকের রংপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন পঞ্চগড় শাখার ম্যানেজার রবিউল ইসলাম , পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক সহ ব্যবসায়ী এবং সূধীজনরা উপস্থিত ছিল।

এর আগে ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উজ্জীবিত করতে পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল সড়ক হতে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বেলুন উড়িয়েও ক্যাশলেস সেবা উদ্বোধন করেন ফাহমিদা সুলাতানা।

পূবালী ব্যাংক কর্মকর্তারা জানায়, ক্যাশলেস বুথ থেকে আগামী তিনদিন আগ্রহীরা বিনা পয়সায় ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। সে সঙ্গে ডেবিট কার্ড ফ্রিতে গ্রহণ করবেন এবং কিউআর কোর্ডের মাধ্যমে শুধুমাত্র ডিভাইস দিয়ে লেননেদ করবেন। ব্যাংকে না গিয়েও শুধুমাত্র ডিভাইস দিয়ে লেনদেন সহ ব্যাংকিং বিভিন্ন সেবা গ্রহণ করবেন অ্যাপসের মাধ্যমে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24