1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পঠিত

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া, পাবনা
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া এলাকায় জমি দখল, হামলা ও দোকান ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাজিব আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন আহমেদ ও আ.লীগ নেতা রুবেল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। অভিযোগে বলা হয়, তাদের ক্রয়কৃত জমি ছাড়াও জেলা পরিষদের লিজকৃত জমি এবং মুক্তিযোদ্ধার জায়গা বলে দাবি করে কিছু জমি থেকে দোকানঘর ভাঙচুরের করা হয়েছে।
রাজিব আহমেদ আরও বলেন, গত ২ আগস্ট ২০২৬ তারিখে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে রিপন ও রুবেল লোকজন তার বড় ভাই মো. আব্দুল মজিদ মালিককে মারধর করে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ করা হলে অভিযুক্তরা ভবিষ্যতে এমন কর্মকাণ্ড করবে না মর্মে মুচলেকা দেয়।
এরপর গত ১৮ এপ্রিল সকালে তাদের একটি টিনের ঘর ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় পুনরায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পরে রাতের আঁধারে মানববন্ধনের নামে জড়ো হয়ে কিছু ব্যক্তি সরকারবিরোধী স্লোগান দেয় বলেও দাবি করা হয়।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট সকালে দোকানঘর ভাঙচুরের হুমকি দিলে তারা আবারও পুলিশের শরণাপন্ন হন। পরে সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন তিনটি দোকানঘর ভাঙচুর করে। এ সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দেয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংবাদ সম্মেলনে রাজিব আহমেদ তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি ভাঙচুর ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24