1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ভারত থেকে তিন ট্রাকে বিস্ফোরক আমদানি কঠোর নিরাপত্তায় বেনাপোল বন্দরে সংরক্ষণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক মিন্টু

ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য আনা এ চালানটি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বেনাপোল বন্দরের নির্ধারিত শেডে সংরক্ষণ করা হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে বিস্ফোরকবাহী ট্রাকগুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ভারত থেকে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড এসব বিস্ফোরক সরবরাহ করেছে। তিনটি ভারতীয় ট্রাকে করে চালানটি বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক দ্রব্য হওয়ায় চালানটির নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কাস্টমসের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিস্ফোরকগুলো বন্দরের নিরাপদ ও সুরক্ষিত শেডে রাখা হয়েছে।

শুক্রবার (৮ মে) পুলিশি প্রহরায় এসব বিস্ফোরক দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বন্দরের নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়েই পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বিস্ফোরকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24