
বিশেষ প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভালুকায় অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা তাঁতীদল।
শনিবার ৩০ মে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা ও বিভিন্ন সিএনজি স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় তাঁতীদলের নির্দেশনা এবং ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সার্বিক দিকনির্দেশনায় খাবার বিতরণের নেতৃত্ব দেন ভালুকা উপজেলা তাঁতীদলের আহ্বায়ক তাজউদ্দিন আহমেদ ও সদস্য সচিব খোরশেদ আলম ইমন।
এসময় গরিব-অসহায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে প্যাকেটজাত খাবার তুলে দেন নেতৃবৃন্দ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক তাইসাদ স্বাধীন, সাদিক মিয়া, মোহাম্মদ আলী, গোলাম মাওলা রনি, জাহিদুল আলম তালুকদার বিল্লাল, সদস্য ভাসানী মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।