1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ তুহিন,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ০২ জুন মঙ্গলবার ভোর রাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলী চাঁপাই সদর থানার পিটিআই কলেজ বস্তি গ্রামের মৃত নুর নবীর ছেলে। তিনি গত ৫ বছর যাবত ভোলাহাটের গোহালবাড়ি গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ০৩:০০ ঘটিকার সময় গোহালবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ এমরান হোসেন (৫৭) এর গোয়াল ঘরে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোর সন্দেহে ফিরোজ আলীকে হাতেনাতে আটক করা হয়।

চিৎকার শুনে গ্রামের উত্তেজিত স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং ফিরোজ আলীকে গণধোলাই দেয়। গণপিটুনিতে তিনি গুরুতর জখম হন ।

পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ০৭:১০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24