1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মণিরামপুরে ডিউটিরত অবস্থায়- স্ট্রোকে ঔষধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

আবু রায়হান, মণিরামপুর (যশোর):
মণিরামপুরে পেশাগত দায়িত্ব পালনকালে স্ট্রোক করে মোঃ ফারুক হোসেন (৪০) নামের এক ঔষধ কোম্পানির প্রতিনিধির মৃ*ত্যু হয়েছে। আজ বুধবার সকালে মনিরামপুর বাজার এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে তার মৃ*ত্যু হয়।

​নি*হত ফারুক হোসেন মনিরামপুর উপজেলার ঝাঁপা উত্তরপাড়া গ্রামের মোঃ শহিদুল্লাহ মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জিসকা (Ziska) ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এ রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) হিসেবে কর্মরত ছিলেন।

​হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে ফারুক হোসেন তীব্র গ্যাসের সমস্যা (গ্যাস্ট্রিক পেইন) অনুভব করলে চিকিৎসার জন্য মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং হাসপাতালের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

​তবে হাসপাতাল থেকে বের হয়ে মনিরামপুর বাজারের পৌঁছালে হঠাৎ তিনি স্ট্রোক করেন এবং চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

​মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ইফতেখার রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
​”ফারুক হোসেন সকালে অতিরিক্ত গ্যাসের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করি। পরে হাসপাতাল থেকে ফেরার পথে তিনি স্ট্রোক করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃ*ত্যু হয়েছে।”

​ফারুক হোসেনের এই অকাল মৃ*ত্যুতে তার পরিবার এবং সহকর্মীদের মাঝে শো’কের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে শোকাহত মনিরামপুরে কর্মরত অন্যান্য ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24