1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মনিরামপুর পৌরসভায় সংঘর্ষ: জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা, আহত ১০

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর)যশোরঃ

যশোরের মনিরামপুর উপজেলা পৌরসভা কার্যালয়ে মাটি কাটার বরাদ্দকে কেন্দ্র করে বিএনপিরা জামায়াত-শিবির কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,পৌরসভা কার্যালয়ে মাটি কাটার বরাদ্দ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়,পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় জামায়াতের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

জামায়াত-শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামায়াতে ইসলামী উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবীব লিটন মাও: মহিউল ইসলাম ইঞ্জিঃ ফারুক ছাত্রশিবিরের ফাহিম সহ তাদের প্রায় ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া কয়েকজন দায়িত্বশীল নেতাকর্মীকে কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয় বলেও অভিযোগ করা হয়েছে।এবং জামায়াতে ইসলামীর উপজেলা অফিস ভাংচুর করার অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24