1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:নির্মল পাল।
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্য দাবি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ন থাকুক, দূর হোক সকল বৈষম্য।” তিনি শ্রমিকদের অবদানকে দেশের অর্থনীতি ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

শামীমুর রহমান শামীম আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। তিনি শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি মহান মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমিক-মেহনতি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24