1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন ছাত্রদলের যুগ্ন আহবায়ক বারেক ভূঁইয়া

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি ।।
তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়া।

সোমবার (১ জুন) সকালে চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় তরুণদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।

জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মধ্য ইছলী সিনিয়র-জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে সামনে রেখে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল প্রদান করা হয়। এছাড়াও টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় বারেক ভূঁইয়া বলেন, “বর্তমান সময়ে মাদক আমাদের তরুণ সমাজের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, “তরুণদের হাতে মাদকের পরিবর্তে খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে। পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে প্রতিটি এলাকায় ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি করা জরুরি। খেলাধুলার মাধ্যমে তরুণরা যেমন নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়, তেমনি অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকে।

এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুবসমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা তরুণদের কল্যাণে এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24