1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি।

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

এ উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে রাজধানী মালের  আমাদের হোটেলে  আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি শাহ আলম ও মো. ফারুক হোসেন, মোক্তার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার হিসেবে জিয়াউর রহমানের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

অনুষ্ঠানে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ মদিনা জামাতের আহ্বায়ক আলামিন।

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জামালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়া তিলাফুশি দ্বীপসহ মালদ্বীপের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24