1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

যশোরের বাঘারপাড়ার রোস্তমপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, উত্তপ্ত বাঘারপাড়া; ৬ জন পুলিশ হেফাজতে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলার রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের আকস্মিক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের খবর ছড়িয়ে পড়লে বাঘারপাড়া চৌরাস্তা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। এতে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি রোস্তমপুর এলাকায় এসে বিক্ষোভ মিছিল বের করে। অভিযোগ রয়েছে, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওই মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে হেফাজতে নেওয়া হয়।
হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন— জিহাদ হাওলাদার (১৯), ইয়াসিন আরাফাত নিরব, প্রিন্স, শাহারিয়ার আহম্মেদ স্বাধীন, তামিম ইকবাল ও তন্ময়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24