
মোঃ হৃদয় হোসেন শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শা থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে পুলিশ।
গ্ৰেফতার মাদক ব্যবসায়ী হলেন শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের মৃত হযরত আলীর ছেলে জাহান আলী সরদার (৪২)।
রোববার (৩ মে) রাতে পুলিশ জানান, শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শার ধান্যতাড়া গ্রামস্থ নরিম সরদার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর হেফাজতে হতে জব্দ তালিকা মূলে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোটর সাইকেল উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা।