1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোরে মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ অনুষ্ঠান

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা পেশাকে মানবসেবার মহান ব্রত হিসেবে গ্রহণ করে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (৩১ মে) সকালে যশোরের পিটিআই স্কুল অডিটরিয়ামে যশোর মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। নবীন চিকিৎসকদের মানবিক ও সহমর্মী হয়ে দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

যশোর মেডিকেল কলেজের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং মেডিকেল শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত প্র্যাকটিক্যাল শিক্ষার সুযোগ তৈরি হবে।

যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কঠোর প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত এই সাফল্যকে কাজে লাগিয়ে দেশের জন্য অবদান রাখতে হবে। একজন দক্ষ চিকিৎসকের পাশাপাশি একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

ড্যাব যশোর জেলা শাখার উপদেষ্টা ডা. মেজবাউর রহমানের সভাপতিত্বে এবং ড্যাব কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সহ-সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর মেডিকেল কলেজের প্রফেসর ডা. আবু হাসানাত, মো. আহসান হাবীব, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত এবং জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা। এ ছাড়া ড্যাব যশোর জেলা শাখার সাবেক সভাপতি ডা. এস এম আবু হাসান লালটু, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. আহাম্মদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন ও সহযোগী অধ্যাপক ডা. এবিএম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24