1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে পূর্ণমিলনী ও অধ্যক্ষের বিদায় অনুষ্ঠান

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৪ বার পঠিত

রাজিব সরকার
কচুয়া পতিনিধি।।

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

একই দিনে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুস্তম আলী সরকারকে দীর্ঘ ৩৪ বছর কর্ম দিবসের শেষ দিনে বিদায় সম্বোধনা দেওয়া হয়েছে।

এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা জমকালো আয়োজনের মধ্য দিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠানটি সম্পন্ন করে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চট্টগ্রামের ইসলামী শিল্পী গুষ্টির সংগীত পরিবেশন করা, রেফেল ড্র, এলাকার গুণীজনদের কে সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান করা,মাদ্রাসা থেকে অবসর নেওয়া শিক্ষক দেরকে ক্রেস্ট এবং উপার সামগ্রী দিয়ে তাদেরকে সম্মানিত করা ও বিদায়ী অধ্যক্ষ রুস্তম আলী সরকারকে রাজকীয়ভাবে শেষবারের মতো সাজ সজ্জিত গাড়ি বহরে বিদায় দেওয়া সহ নানান আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় এই পূর্ণমিলনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসাহিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী বলেন দীর্ঘ ৫০ বছরে কাউকে এভাবে বিদায় দেওয়া হয়নি,তাছাড়া আজকে পূর্ণমিলনী ও অধ্যক্ষের বিদায় উপলক্ষে দীর্ঘ ৫০ বছর আগে যে ছাত্র,ছাত্রী এই মাদ্রাসায় পড়াশোনা করেছিল তারা আজ একসাথে হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24