1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার: আগে থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় প্রাণরক্ষা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ৭ নম্বর ফেরিঘাটে নদীতে পড়ে যায় বাসটি, পরে বাসটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

বাসটিতে ৩৭ জন যাত্রীসহ মোট ৪০ জনের মতো ছিলেন। যাত্রীরা আগেই নেমে গিয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসে থাকা চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি উদ্ধারে কাজ শুরু করে। বেলা সাড়ে ১১টার পর বাসটি উদ্ধার হয়।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনে ৩৭ জন যাত্রীসহ মোট ৪০ জনের মতো ছিলেন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি পদ্মা নদীতে চলে যায়।

তিনি জানান, বাসটির যাত্রীরা ঘাটে নেমে গিয়েছিলেন। শুধু চালক ও তাঁর সহকারী বাসে ছিলেন। তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এরআগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবে যায়। এতে ২৬ জনের প্রাণহানি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24