1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে সিএনজি চালিত অটো রিকশার অতিরিক্ত ভাড়া আদায় এবং সাধারণ যাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। স্থানীয় সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের এক দায়িত্বশীল নেতা (কোষাধক্ষ্যের) বিরুদ্ধে খোদ যাত্রীদের সাথে অত্যন্ত উগ্র এবং উত্তপ্ত ভাষায় কথা বলার অভিযোগ পাওয়ায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎​ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, রামগড়ের বিভিন্ন রুটে সিএনজি চালকরা ইচ্ছে মতো অতিরিক্ত ভাড়া (“রক্ত চোষা” মত) আদায় করছে। প্রতিবাদ করলে যাত্রীদের পড়তে হচ্ছে চরম হেনস্থার মুখে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সিএনজি সংগঠনের কোষাধক্ষ্যের মতো একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদে আসীন থেকে তিনি নিজেই যাত্রীদের সাথে অসৌজন্য মূলক ও উগ্র আচরণ করছেন। যেখানে তাঁর দায়িত্ব ছিল শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের অধিকার রক্ষা করা, সেখানে তাঁর এমন ভূমিকা সাধারণ যাত্রীদের আরও বেশি অসহায় করে তুলছে।

‎স্থানীয় সচেতন মহল মনে করেন, সংগঠনের শীর্ষ পদের ব্যক্তিদের এমন আশকারা ও উগ্র আচরণের কারণেই চালকরা সাধারণ যাত্রীদের জিম্মি করার সাহস পাচ্ছে। প্রতিনিয়ত সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং চাকরিজীবীরা এই রুটে যাতায়াত করতে গিয়ে চরম মানসিক ও আর্থিক হয়রানির শিকার হচ্ছেন।

এই পরিস্থিতিতে রামগড়ের সাধারণ জনগণ ও ভুক্তভোগী যাত্রীরা সিএনজি ভাড়ার এই নৈরাজ্য বন্ধে এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা ও হয়রানি রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।
‎​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24