1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রামপালে ফ্রিল্যান্সিং বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত

প্রতিনিধি, রামপাল (বাগেরহাট):

বাগেরহাটের রামপাল উপজেলায় তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং বিষয়ক একটি মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (৩ মে) সকাল ১১টায় রামপাল প্রেসক্লাবের উদ্যোগে ও ক্রাফট ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, রেইনবো স্কিল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং সেন্টার ফাউন্ডার এন্ড সিও রামপাল প্রেসক্লাবের আহ্বায়ক মো. শাহাজালাল গাজী। প্রশিক্ষণ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শেখ সাগর আহমেদ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রাফট ইনস্টিটিউটের পরিচালক দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি মোঃ সোহানুর রহমান এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার মেহেদী হাসান সজীব। তারা অংশগ্রহণকারীদের ফ্রিল্যান্সিংয়ের মৌলিক ধারণা, কাজের ক্ষেত্র এবং বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছেন।

আয়োজক সূত্রে জানা যায়, ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালাটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হচ্ছে। এতে অংশগ্রহণকারীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় তরুণদের মধ্যে কর্মশালাকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে যুব সমাজকে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24